চিত্রের বিপরীত চিত্র

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:১০

 রুবেল কান্তি নাথ

চিত্র

বিপরীত চিত্র

লেখক :বস, একটা পাণ্ডুলিপি এনেছি।

প্রকাশক :অনুবাদ নাকি মৌলিক?

লেখক :মৌলিক।

প্রকাশক :মার্কেট খারাপ, বাজার খারাপ... মার্কেট খারাপ, বাজার খারাপ... মার্কেট খারাপ, বাজার খারাপ... কুইক, ফুটেন!

লেখক :বস, একটা পাণ্ডুলিপি এনেছি।

প্রকাশক :থ্রিলার নাকি সামাজিক?

লেখক :থ্রিলার।

প্রকাশক :ওরে তোরা কে কোথায় আছিস, জলদি লেখক সাহেবের জন্য পিত্জা নিয়ে আয়।

লেখক :বস, একটা পাণ্ডুলিপি এনেছি।

প্রকাশক :থ্রিলার নাকি সামাজিক?

লেখক :সামাজিক।

প্রকাশক :মার্কেট খারাপ, বাজার খারাপ... মার্কেট খারাপ, বাজার খারাপ... মার্কেট খারাপ, বাজার খারাপ... কুইক, সরেন!

লেখক :বস, একটা পাণ্ডুলিপি নিয়ে এসেছি।

প্রকাশক :উপন্যাস নাকি গল্প?

লেখক :উপন্যাস।

প্রকাশক :ওরে তোরা কে কোথায় আছিস, জলদি লেখক সাহেবের জন্য হট কফি নিয়ে আয়।

লেখক :বস, একটা পাণ্ডুলিপি নিয়ে এসেছি।

প্রকাশক :উপন্যাস নাকি গল্প?

লেখক :গল্প।

প্রকাশক :মার্কেট খারাপ, বাজার খারাপ... মার্কেট খারাপ, বাজার খারাপ... মার্কেট খারাপ, বাজার খারাপ... কুইক, দূরে যান।

লেখক :বস, একটা পাণ্ডুলিপি নিয়ে এসেছি।

প্রকাশক :বাচ্চাদের নাকি বড়দের?

লেখক :বাচ্চাদের।

প্রকাশক :ওরে তোরা কে কোথায় আছিস, জলদি লেখকরে নাস্তা দে।

লেখক :বস, একটা পাণ্ডুলিপি নিয়ে এসেছি।

প্রকাশক :বাচ্চাদের নাকি বড়দের?

লেখক :বড়দের।

প্রকাশক :মার্কেট খারাপ, বাজার খারাপ... মার্কেট খারাপ, বাজার খারাপ... মার্কেট খারাপ, বাজার খারাপ... কুইক, ভাগেন!

লেখক :বস, একটা পাণ্ডুলিপি এনেছি।

প্রকাশক :গদ্য নাকি পদ্য?

লেখক :গদ্য।

প্রকাশক :ওরে তোরা কে কোথায় আছিস, জলদি লেখকের জন্য চা নিয়ে আয়।

লেখক :বস, একটা পাণ্ডুলিপি এনেছি।

প্রকাশক :গদ্য নাকি পদ্য?

লেখক :পদ্য।

প্রকাশক :মার্কেট খারাপ, বাজার খারাপ...মার্কেট খারাপ, বাজার খারাপ...মার্কেট খারাপ, বাজার খারাপ...কুইক, আলবিদা।

 

লেখক :বস, একটা পাণ্ডুলিপি এনেছি।

প্রকাশক :চটুল সাহিত্য নাকি প্রবন্ধ-নিবন্ধ?

লেখক :চটুল সাহিত্য।

প্রকাশক :ওরে তোরা কে কোথায় আছিস, জলদি লেখকের জন্য কোক-পেস্ট্রি নিয়ে আয়।

 

লেখক :বস, একটা পাণ্ডুলিপি এনেছি।

প্রকাশক :চটুল সাহিত্য নাকি প্রবন্ধ-নিবন্ধ?

লেখক :প্রবন্ধ-নিবন্ধ।

প্রকাশক :মার্কেট খারাপ, বাজার খারাপ... মার্কেট খারাপ, বাজার খারাপ... মার্কেট খারাপ, বাজার খারাপ... কুইক, যান গা!