হায়! ক্যাসিনো

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:১১

 দিপংকর দাশ

 

তাকধুমাধুম তাকধুমাধুম

ক্যাসিনোতে কাটছে বেলা

ইশ কী কপাল! যাচ্ছে গোপাল

এক দিলে তিন! টাকার খেলা।

 

রামখটাখট রামখটাখট

ক্যাসিনোতে ভাঙলে হাঁড়ি

দু হাত ভর্তি টাকার ফুর্তি

বস্তা ভরে ফেরে বাড়ি।

 

ঘ্যাচাং ঘ্যাচাং ঘ্যাচাং ঘ্যাচাং

ক্যাসিনোতে হারলে ফিকির

প্যান্ট জামা সব খুলে দিয়ে

বাস স্টপেজে করবে ভিকির।

 

হু-হু-হা-হা হু-হু-হা-হা

ক্যাসিনো সব নিল কেড়ে

ল্যাংটা গোপাল, চাপড়ে কপাল

পালায় এখন লুঙ্গি ছেড়ে।

জলসুখা, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ