বুড়িগঙ্গায় গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ, একদিন পর লাশ উদ্ধার

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:৫৭

বুড়িগঙ্গা নদীর গোলজারবাগ খেয়াঘাট এলাকা থেকে মোঃ হৃদয় (১২) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। হৃদয়ের বাবার নাম মোঃ রাসেল মিয়া। সে গোলজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।

শনিবার লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহতের পরিবার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা গোলজারবাগ এলাকায় মোজ্জামেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদালতের এখতিয়ার: নাসিম

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মশিউর রহমান নয়ন বলেন, 'ধারণা করা যাচ্ছে সাঁতার না জানার কারণে শিশুটি নদীর পানিতে ডুবে যায়।  শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়না তদন্তের আবেদন করলে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তর করি। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।'

ইত্তেফাক/নূহু