পটিয়ায় ছয় জুয়াড়ি গ্রেফতার

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২১:১৫

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নগদ অর্থসহ ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের জসিমের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, নগরীতে টানা অভিযানের কারণে জুয়াড়িরা গ্রামে ঢুকে পড়েছে। এলাকাবাসীর থেকে অভিযোগ পাওয়ার পর পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির এসআই মো. হানিফসহ একদল পুলিশ অভিযান চালিয়ে জসিমসহ ছয় জনকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।