কিডনি কেনা-বেচা চক্রের মূল হোতা গ্রেফতার

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২১:১৬

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ কিডনি বিক্রি চক্রের মূল হোতা জিয়াউর রহমান জিয়াকে গ্রেফতার করেছে। পুলিশের একটি দল গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউপির বরট্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে বরট্ট গ্রামের বাচ্চা মিয়ার পুত্র। একই গ্রামের হযরত আলী বাদী হয়ে জিয়াকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করলে পুলিশ জিয়াকে গ্রেফতার করে।

মামলার এজাহারে হযরত আলী উল্লেখ করেন, জিয়া কিডনি বিক্রির জন্য তাকে চাপ দেয় ও উত্সাহিত করে ঢাকা নিয়ে যায়। এরপর তাকে ঢাকার সিন্ডিকেটের কাছে হস্তান্তর করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, জিয়া কিডনি কেনাবেচা চক্রের আন্তঃদেশীয় গুরুত্বপূর্ণ সদস্য এবং এই এলাকার মূল হোতা। তার অন্যান্য সহযোগীকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ নিয়ে এই চক্রের দুজনকে গ্র্রেফতার করা হলো।