স্পোর্টস রিপোর্টার
উয়েফা মিনি ফুটবল টুর্নামেন্টে থাইল্যান্ডে বাংলাদেশের কিশোর ফুটবলারদের দ্বিতীয় ম্যাচ আজ। প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। বাংলাদেশ এরই মধ্যে প্রথম খেলায় সাইপ্রাসের কাছে ৪-০ গোলে হেরে পিছিয়ে রয়েছে। প্রথম খেলায় প্রতিপক্ষ ছিল অচেনা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ভালো কিছু করা। আগের চেয়ে ভালো করার লক্ষ্য তাদের।
