Ðপাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার চর কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ১১ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। রবিবার সদর থানা পুলিশের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার চর কোমরপুর পদ্মা কলেজ সংলগ্ন একটি পরিত্যক্ত হোটেলে কতিপয় ব্যক্তি তাস দিয়ে জুয়া খেলছে এমন অভিযোগে সদর থানা পুলিশের দল অভিযান চালায়। এ সময় তাস দিয়ে জুয়া খেলার সময়ে ১১ জনকে আটক করে। ঘটনাস্থল থেকে ১২ হাজার ২৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, আটককৃতদের রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান হয়।
