Ðহাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
হাকিমপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে রংপুর পলিটেকনিক্যাল কলেজের ছাত্র মারুফ হোসেন মুন্না (১৮) নিখোঁজ হন। মারুফ হোসেন মুন্না উপজেলার নন্দিপুর গ্রামের স্কুল শিক্ষক মো. মতিয়ার রহমানের ছেলে।
