দুর্গাপূজা উপলক্ষ্যে বেনাপোল বন্দর দিয়ে চার দিনব্যাপী আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২০:৪৫

Ðবেনাপোল (যশোর) সংবাদদাতা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে চার দিন সরকারি ছুটি থাকায় শনিবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আগামী ৮ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, শারদীয় দুর্গাপূজার কারণে ভারতে সরকারি ছুটি থাকায় এ বন্দর দিয়ে চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বুধবার থেকে আবার আমদানি-রপ্তানি চালু হবে। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুই বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবোঝাই ট্রাক। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস ও বন্দর খোলা রয়েছে। বন্দরের লোড-আনলোড প্রক্রিয়া স্বাভাবিকগতিতে চলছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মহসিন পাঠান জানান, ভারতে ছুটি থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।