নকলা (শেরপুর) সংবাদদাতা
মঙ্গলবার সকালে নকলার বানেশ্বরদী গ্রামে শ্বশুর-শাশুড়ির কবর জিয়ারতের মাধ্যমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় তিনি বানেশ্বরদী গ্রামের ভোটারদের সঙ্গে সাক্ষাত্ ও প্রচারপত্র বিলি করেন। এদিনে তিনি উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন, ভূরদী, মোজার বাজার, কবুতরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বাউশা স্কুল মাঠ, চন্দ্রকোনা বাজার, সাহাপাড়া বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। এ সময় তার সঙ্গে নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ উপস্থিত ছিলেন।
