প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:৫২

গত ১ অক্টোবর ২০১৯ইং মঙ্গলবার দৈনিক ইত্তেফাক-এর রাজধানী পাতায় প্রকাশিত ‘ছাত্রলীগের দুই ভুয়া নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শীর্ষক সংবাদটির ‘চাঁদাবাজি’ অংশের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত আসাদুল্লাহ আসাদ ও এনামুল হক সৈকত।  সংবাদটি সত্য নয় বলে তারা দাবি করেন।

জবি সংবাদদাতার বক্তব্যঃ সদরঘাট সংলগ্ন শ্যামবাজার ফল দোকান ও শাঁখারীবাজারের এক দোকানদারের অভিযোগের ভিত্তিতে ঐ প্রতিবেদন করা হয়েছিল।