ঝিনাইদহের তিনটি আসনে বিএনপির নতুন মুখ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২২:০২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ জেলায় সংসদীয় চারটি আসনের মধ্যে বিএনপি তিনটি আসনে নতুন মুখ দিয়েছে। একটি আসন ২০ দলীয় জোট সঙ্গি জামায়াতকে ছেড়ে দিয়েছে।

ঝিনাইদহ-১ আসনে (শৈলকুপা উপজেলা) বিএনপি প্রার্থী দিয়েছে দলের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামানকে। তিনি লড়বেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সাথে। তিনি নতুন মুখ। আব্দুল হাই এ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ঝিনাইদহ-২ আসন (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলা) থেকে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন মোঃ আব্দুল মজিদ। তিনি হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে লড়ছেন। জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তিনি। সংসদ নির্বাচনে তিনিও নতুন মুখ। আওয়ামী লীগের প্রার্থী শিল্পপতি তাহজীব আলম সিদ্দিকীর সাথে তার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

 ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও সদরের চারটি ইউনিয়ন) বিএনপি’র মনোনয়ন পেয়েছেন সাইফুল ইসলাম ফিরোজ। তিনি নতুন মুখ। ছাত্রদল নেতা ছিলেন। বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক। তাকে লড়তে হবে এ আসনে বর্তমান সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনারের সাথে। বিএনপি নেতারা জানান, আজ সোমবার থেকে তারা জোর প্রচারণায় নামবেন।