ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে দ্বিতীয় হুইসেলব্লোয়ারের আবির্ভাব

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০০:৩৬

ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের বিষয়ে দ্বিতীয় হুইসেলব্লোয়ারের আবির্ভাব ঘটেছে। প্রথম হুইসেলব্লোয়ারের আইনজীবী মার্ক জায়েদ বলেন, দ্বিতীয় ব্যক্তিও গোয়েন্দা কর্মকর্তা। ইতোমধ্যে এই দ্বিতীয় ব্যক্তি ইন্সপেক্টর জেনারেল মাইকেল অ্যাটকিনসনের কাছে সাক্ষ্যও দিয়েছেন। তিনিও নাম প্রকাশ করতে অনিচ্ছুক বলে জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ডের ফোনালাপে সরাসরি জড়িত ছিলেন। তাই তিনি আরো ভাল তথ্য জানেন। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের অভিশংসনের তদন্ত আরো সহজ করবে বলে জানান আইনজীবী। —বিবিসি