উত্তর কোরিয়ায় পরমাণু বিশেষজ্ঞ জানিয়েছেন, শনিবার স্টকহোমে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পরমাণু আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণ পরই শেষ হয়ে গেছে। উত্তর কোরিয়ার পক্ষের প্রতিনিধি কিম মিয়ং গিল বলেন, আলোচনা আশানুরূপ না হওয়াতে তা শেষ করে দিতে হয়। তবে মার্কিন প্রতিনিধি জানান, এই বৈঠকে তারা গঠনমূলক প্রস্তাব উত্থাপন করেছিলেন। সুইডেনের অনুরোধে আবারো দুই সপ্তাহের মধ্যে নতুন পরিকল্পনা পেশ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে উত্তর কোরিয়া বলেছে, এই ধরনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র পেশ করতে পারবে কিনা তা নিয়ে তাদের সন্দেহ আছে। —রয়টার্স
