ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৩:৫৭

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের  কয়ারগাছি  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আরও পড়ুন: প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না : ওবায়দুল কাদের

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, সদর উপজেলার কাতলামারি পুলিশ ফাঁড়িতে কর্মরত আমিরুল ইসলাম সকালে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ী যশোরের ঝিকরগাছা উপজেলা শ্রীরামপুর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহ থেকে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়  ১২টার দিকে তিনি  মারা যান।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ইত্তেফাক/এমআরএম