৮ ও ১৩ অক্টোবর বন্ধ যুক্তরাষ্ট্র দূতাবাস

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৮:০৪

দুর্গা পূজা উপলক্ষে আগামী ৮ অক্টোবর মঙ্গলবার এবং কলম্বাস দিবস উপলক্ষে ১৩ অক্টোবর রবিবার, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। 

দুর্গা পূজা বাংলাদেশের একটি জাতীয় ছুটির দিন এবং কলম্বাস দিবস যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন।

আরও পড়ুন : আবরার হত্যায় চার ছাত্রলীগ নেতা আটক

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন। 

ইত্তেফাক/কেআই