বলিউডে বর্তমানে আনুশকা শার্মা ও রণবীর সিং দুজনই প্রতিষ্ঠিত তারকা। এই দুই তারকার ক্যারিয়ারের শুরুটা প্রায় একসঙ্গেই। ৩টি সিনেমায় তাদের রসায়নও দেখেছে দর্শক।
‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমায় দুজন ওয়েডিং প্ল্যানার্সের ভূমিকায় অভিনয় করেছিলেন অনুশকা ও রণবীর। সেই ছবিই এই জুটির প্রথম ছবি ছিল। ‘ব্যান্ড বাজা বারাত’-এর পর থেকেই সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর ও অনুশকা। এরপর ‘লেডিস ভার্সস রিকি বেহল’ ও ‘দিল ধাড়াকনে দো’ সিনেমায় অভিনয় করেছেন এই জুটি। তবে তাদের প্রেমের সম্পর্ক টেকেনি বেশিদিন।
সম্পর্ক ভেঙে গেলেও দুজনের বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি। এরপরে অনুশকা শর্মা সম্পর্কে জড়ান বিরাট কোহলির সঙ্গে। অন্যদিকে রণবীরও দীপিকা পাডুকোনের সঙ্গে সম্পর্কে জড়ান।
এই জুটির রসায়ন জনপ্রিয়তা পেলেও অনেকদিন একই পর্দায় দেখা যায় না তাদের। তাই তাদের ভক্তদের একটু মন খারাপের কারণ তো রয়েছেই। তবে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে কোনো খবর প্রকাশ পেলে সেই মন খারাপ হয়তো অনেকটাই ভুলে থাকেন তারা।
কিছুদিন আগে ‘এলি বিউটি অ্যাওয়ার্ডস’-এ উপস্থিত হোন অনুশকা ও রণবীর। রণবীর মাইক্রোফোন নিয়ে চলে গেলেন অনুশকার কাছে। অনুশকা সেই সময়ে দর্শকা আসনে বসে।
রণবীর আনুশকাকে জিজ্ঞেস করেন, ‘অসাধারণ গুণী ও সুন্দরী অনুশকা শর্মাকে জিজ্ঞাসা করি, সাফল্য মানে আপনার কাছে কী? প্রশ্ন শুনে রণবীরকে মজা করেই বকা দিলেন অনুশকা। অনুশকা গম্ভীর গলায় বললে, ‘রণবীর তুমি কিন্তু অনুষ্ঠানের সঞ্চালক নও।’
অনুশকার এই উত্তরে থতমত খেয়ে যান রণবীর। সঙ্গে সঙ্গে ফের মঞ্চে ফিরে যান তিনি। সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রণবীর এলি আইকন ম্যান অফ দ্য ইয়ার-এর খেতাব পেয়েছেন। অন্যদিকে এলি ইমপ্যাক্ট ট্রফি পেয়েছেন অনুশকা। এছাড়াও খেতাবজয়ীদের মধ্যে রয়েছেন করিনা কাপুর, তারা সুতারিয়া, জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে, মানুষী
প্রসঙ্গত, এই মুহূর্তে রণবীর কপিল দেবের বায়োপিক ৮৩ নিয়ে ব্যস্ত। তাঁকে কপিলের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে অনুষড়াকে শেষ জিরো ছবিতে দেখা যায়। তবে ভবিষ্যতে কোন ছবিতে তাঁকে আবার দেখা যাবে, তা এখনও জানা যায়নি।
