নাটোরের গ্রামীণ রাস্তার উভয় পাশে বজ্রপাত ঠেকাতে এক কিলোমিটার অংশ জুড়ে ১ হাজার তাল বীজ রোপণ করা হচ্ছে। সোমবার নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল এলাকায় শিক্ষা উন্নয়ন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইফ’-এর আয়োজনে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. কামাল হোসেন।
কর্মসূচির আওতায় ঠাকুর লক্ষ্মীকোল-পাটুল এবং বালটি বটতলা-বৈরাগীমারা সড়কে মোট ১ হাজার তাল বীজ রোপণ করা হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে ‘লাইফ’ সংগঠনের পক্ষ থেকে ঠাকুর লক্ষ্মীকোল হাই স্কুল প্রাঙ্গণসহ এই এলাকায় ৫০০ ফলদ গাছ রোপণ করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল।
