কালিহাতীতে জমি নিয়ে সংঘর্ষে আহত সাত

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:০৫

কালিহাতী উপজেলার দুর্গাপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ সাত জন আহত হয়েছে। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। ঘটনায় জানা যায়, দুর্গাপুর গ্রামের আব্দুল হামিদের বসতবাড়ি তার এক প্রতিবেশী ২০/২৫ জন লোক নিয়ে দখল করতে যায়। এ সময় বাড়ির মালিক বাধা দিলে মাসুদ মিয়া, আ. মান্নান, আনিসুর রহমান, ইমন মিয়া, আব্দুল হামিদ, সুফিয়া খাতুন ও আলেয়াকে দেশি অস্ত্র দিয়ে আঘাত করে দখলকারীরা। সন্ধ্যায় তাদের কালিহাতী হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছে আব্দুল হামিদের পরিবার।