ভালোবেসে বিয়ের দুই বছরের মাথায় লাশ হলো রোকসানা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:২১

ভালোবেসে বিয়ের দুই বছরের মাথায় লাশ হয়েছেন রোকসানা আক্তার নামে এক গৃহবধূ। সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লারপাড়ার স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবার পরিবারের অভিযোগ, তাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে। নিহত রোকসানা আক্তার পশ্চিম লারপাড়া এলাকার জসীমউদ্দীনের স্ত্রী ও কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দুলাল মিস্ত্রির মেয়ে। তাদের এক পুত্র সন্তান রয়েছে।