তিন বছর পর টি-টোয়েন্টিতে নেমেই অনাকাঙ্খিত রেকর্ডের মালিক হলেন উমর আকমল। পাকিস্তানের পক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ‘ডাক’-এর মালিক এখন তিনি। ৮৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে নবমবারের মত শূন্য রানে ফিরেন আকমল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই ঘটনা ঘটে। ফলে ভেঙে যায় পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদির লজ্জার রেকর্ড। ৯৯ ম্যাচে আটবার শূন্য রানে ফিরেছিলেন আফ্রিদি। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে শূন্য রানে আউট হয়েছে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। ৮০ ম্যাচে ১০ বার শূন্য রানে আউট হন দিলশান। কে জানে, নিয়মিত দলে সুযোগ পেলে হয়তো দিলশানকেও ছাড়িয়ে যাবেন আকমল।
