বিজয়াদশমী উপলক্ষ্যে জেপির শুভেচ্ছা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২২:১৮

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বিজয়াদশমী উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।

এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, দুর্গাপূজা এদেশের হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড়ো ধর্মীয় উত্সব। এ দেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে এবং দেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোত্সব উদ্যাপনে সে কথাই আরো একবার প্রমাণিত হয়েছে।

নেতৃদ্বয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে একই সঙ্গে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এ দেশকে সুখি, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করার আহ্বান জানান।