কুর্দিদের ত্যাগ করে তুর্কি অর্থনীতি ধ্বংসের হুমকি ট্রাম্পের

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০০:৪৪

সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকা থেকে রবিবার হঠাত্ করে যুক্তরাষ্ট্র তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্ক যে কোনো সময় সামরিক অভিযান শুরু করতে পারে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়াতে চায় না। আইএসকে পরাজিত করার পর এই অঞ্চলে মার্কিন সৈন্যরা আর থাকবে না। জানা যায়, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের টেলিফোনের পরই প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। এসডিএফের এক মুখপাত্র আরবি টিভি চ্যানেল আল হাদাতকে বলেছেন, আমেরিকা আমাদের আশ্বস্ত করেছিল যে এই অঞ্চলে তুরস্কের সামরিক অভিযান তারা করতে দেবে না। কিন্তু মার্কিন বিবৃতিতে আমরা বিস্মিত হয়েছি। এসডিএফের জন্য এটা পিঠে ছুরি মারার সামিল। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় হুমকি দিয়ে বলেছেন, তুরস্ক অভিযান চালালে অর্থনীতি ধ্বংস করে দেওয়া হবে। -বিবিসি