স্বপ্ন যখন কৃষি প্রকৌশলী

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৮:২৫

  তানিউল করিম জীম

 

এবার প্রথমবারের মতো আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছ পদ্ধতিতে কৃষি প্রধান সাতটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। কৃষি প্রধান সাতটি বিশ্ববিদ্যালয় হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সস বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা অনেকেই  মনে করি কৃষি বিশ্ববিদ্যালয়ে শুধু কৃষি বিষয় পড়ানো হয়। মূলত কৃষি সংশ্লিষ্ট সকল বিষয় এখানে পড়ানো হয়। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি অনুষদ, মাত্স্যবিজ্ঞান অনুষদ, ভেটেরিনারি অনুষদ, পশুপালন অনুষদ, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ডিগ্রি প্রদান করা হয়। বর্তমান প্রযুক্তির এই যুগে দেশে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া লাগলেও কৃষিক্ষেত্রে এখনো যুগোপযোগী ছোঁয়া লাগেনি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশলী ডিগ্রি প্রদান করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪ সালে  কৃষিকে যান্ত্রিকীকরণের লক্ষ্যে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ প্রতিষ্ঠা করা হয়। এই অনুষদ থেকে বিএসসি এগ্রি. ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ফুড ইঞ্জিনিয়ারিং নামে দুইটি ডিগ্রি দেওয়া হয়।

যা পড়ানো হয়

ল্যাব ও ওয়ার্কশপঃ শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে তত্ত্বীয়জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে আধুনিক ল্যাবরেটরি ও ওয়ার্কশপ। কংক্রিট ও ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি, হাইড্রোলিক ল্যাবরেটরি, ইলেকট্রিক ল্যাব, হিট ইঞ্জিন ল্যাব, পোস্ট হারভেস্ট লস্ রিডাকশন ইনোভেশন ল্যাব। এছাড়া রয়েছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে রয়েছে ব্ল্যাকস্মিথ শপ, ওয়েলডিং শপ, কার্পেনট্রি শপ। এ সকল ল্যাবরেটরি ও ওয়ার্কশপে কাজ করে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণ দক্ষতা অর্জন করে তাদের কর্মক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে।

চাকরির ক্ষেত্রঃ কৃষি প্রযুক্তিকরণের                 লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে              উত্তীর্ণ গ্রাজুয়েটরা দেশের বিভিন্ন কৃষি সেক্টরগুলোতে তাদের দক্ষতার পরিচয় দিয়ে আসছে।