খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অষ্টমী সেন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত অষ্টমী সেন যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের চন্দন সেনের স্ত্রী।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, গুরুতর অবস্থায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অষ্টমী সেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: আবরার হত্যার বিচার দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় এ পর্যন্ত খুলনায় নারী-শিশুসহ ১৮জনের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/নূহু
