শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫। অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে এই ক্যাম্পেইন চালাচ্ছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। ক্যাম্পেইনের প্রতি সিজনেই ক্রেতাদের জন্য নতুন নতুন চমক রাখে ওয়ালটন। এবার সিজন-৫-এ রেফ্রিজারেটর বা ফ্রিজ ক্রেতাদের ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ দিচ্ছে তারা। রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক।
৭ অক্টোবর রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ডিক্লারেশন প্রোগ্রামে’ এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ কিনে এসএমএস কিংবা অনলাইনের মাধ্যমে পণ্যটি রেজিস্ট্রেশন করবেন ক্রেতা। এরপর ফিরতি এসএমএস-এ ক্রেতাকে ক্যাশ ভাউচার অথবা ক্যাশব্যাকের অংক জানিয়ে দেওয়া হবে। তিনি প্রাপ্ত ক্যাশবাক ক্রয়কৃত পণ্যের মূল্যের সঙ্গে সমন্বয় করতে পারবেন। অথবা ঐ টাকায় নতুন পণ্য কিনতে পারবেন।
ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, আরিফুল আম্বিয়া ও মোহাম্মদ রায়হান।
