গোলরক্ষক লরিসকে এ বছর আর পাচ্ছে না টটেনহ্যাম ও ফ্রান্স

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:১৬

ফ্রান্স ইউরো বাছাইপর্ব শুরুর আগে বড়ো ধাক্কা খেয়েছে কনুইয়ের চোটে লম্বা সময়ের জন্য গোলরক্ষক উগো লরিসের মাঠ ছাড়া হওয়ার ঘটনায়। এ বছর আর খেলার সম্ভাবনা নেই টটেনহ্যাম হটস্পারের গোলরক্ষকটির। বিডিনিউজ

লরিস ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে টটেনহ্যামের ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে বাম হাতে মারাত্মক আঘাত পান।