নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জে জনসচেতনতামূলক কর্মসূচি শুরু

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৪৭

সুনামগঞ্জ প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জে মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী। সোমবার দুপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের ট্রাফিক পয়েন্ট থেকে লিফলেট বিতরণের মাধ্যমে মাসব্যাপী এই জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়। লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, সদর মডেল থানার ওসি তদন্ত মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক রশিদ আহমদ প্রমুখ।