শাবি সমাজকর্ম বিভাগের রজতজয়ন্তী ৯ জানুয়ারি

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সমাজকর্ম বিভাগের ২৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে আগামী ৯ ও ১০ জানুয়ারি ২০২০ দুই দিনব্যাপী রজতজয়ন্তী উত্সব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন। মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়েছেন রজতজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. আব্দুল জলিল। তিনি জানান, রজতজয়ন্তী উত্সবে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন ফি প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ২ হাজার ও স্পাউসসহ ৩ হাজার, ১৯ ও ২০তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ও স্পাউসসহ ২ হাজার ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা। রেজিস্ট্রেশন ফি শাবি শাখা সোনালী ব্যাংকের হিসাব নম্বর ০২০০০৪৬০ ও ০১৭১৭৫৪০০৯৩ নম্বরে বিকাশের মাধ্যমে জমা দেওয়া যাবে।