চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি মামলার পলাতক আসামি শফিকুলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সালাহউদ্দিন খাঁন পুলিশ নিয়ে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম বোনের বাসা থেকে শফিকুলকে আটক করেন। উল্লেখ্য, মিরপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) মাঠে ছাগল চরানোর সময় যৌন নির্যাতন করা হয়। ৩ অক্টোবর রাতে মিরপুর থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের হয়।
