দশমিনায় অচেতন করে অটো ছিনতাই

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২১:৫২

পানের সঙ্গে অচেতননাশক ওষুধ খাইয়ে দশমিনায় মো. মানিক সিকদার নামে এক যুবকের বোরাক অটো ছিনতাই করেছে চোরচক্র। মঙ্গলবার দুপুর ১টার দিকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার রনগোপালদি ইউনিয়নের গুলিব্রিজ এলাকার খালেক সিকদারের ছেলে ও রনগোপালদি রুটের বোরাক অটোচালক মো. মানিক সিকদার তার গাড়িতে যাত্রী উঠানোর জন্য দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অপেক্ষা করছিলেন। এ সময় একটি অটো চোরচক্র তাকে পানের সঙ্গে অচেতননাশক ওষুধ খাইয়ে অচেতন করে হাসপাতালের পুরাতন গেটে ফেলে রেখে তার গাড়ি নিয়ে পালিয়ে যায় বলে জানান একই রুটের অটোচালক কাওসার হাওলাদার। পরে তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দশমিনা থানার ওসি এস এম জালাল উদ্দিন জানান, ঘটনাটি আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।