ভুটান এম্বাসির পক্ষ থেকে চিলমারী নদীবন্দর পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকালে চিলমারী নদীবন্দর পরিদর্শন করেন রয়েল ভুটান এম্বাসির সিডি এএআই কি জাং ওয়াং চুক ও কাউন্সিলর (ট্রেড) ডুমাং।
এ সময় চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা, অতিরিক্ত পুলিশ সুপার ‘বি’ সার্কেল মো. আল মাহমুদ হাসান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া চিলমারী বন্দরের অবকাঠামো নির্মিত হলে এ নদীবন্দর ব্যবহার করা হবে বলেও জানান ভুটান অ্যাম্বাসির কর্মকর্তারা।
