দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। মঙ্গলবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকা জেলার ধামরাইয়ে বংশী নদীর কাইজারকুন্ড এলাকায় সমাজের পিছিয়েপড়া বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের লোকজনের জন্য ৫০টি দুর্যোগ সহনীয় ঘর নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি একথা বলেন।
