আব্দুর রাজ্জাক মোল্লা
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি গ্রাম নিবাসী ও কামারখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুর রাজ্জাক মোল্লা (৮৯) সোমবার সন্ধ্যায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বেলা ২টায় ভেল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে ভেল্লাকান্দি গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
