রিকশাচালককে পেটালেন নারী, ভিডিও ভাইরাল

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৫

রিকশাচালককে আরো জোরে চালাতে বলছিলেন রিকশার নারী যাত্রী। কিন্তু রিকশাচালক জানান, এর চেয়ে বেশি জোরে চালাতে পারবেন না।

এতে ক্ষিপ্ত হয়ে ওই নারী চড়াও হন চালকের ওপর। রিকশা থেকে নেমে রিকশাচালককে থাপ্পড় দিতে থাকেন। অকথ্য ভাষায় গালিগালাজও করেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, অনেক পথচারী ওই নারীর আচরণের প্রতিবাদ করছেন। তবে কোনো প্রতিবাদেই নিজের অবস্থান থেকে সরেননি নারী। ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। 

আরও পড়ুনঃ ফুলবাড়ী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশিসহ আটক-৪

সামাজিকমাধ্যম ফেসবুকে 'সাইবার ৭১' এর অফিসিয়াল পেজে ভিডিওটি মঙ্গলবার শেয়ার করা হয়েছে। তবে ঘটনাটি কবে, কোথায় ঘটেছে তা উল্লেখ করা হয়নি।

ইত্তেফাক/নূহু