রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দীর্ঘ ১৫ বছর পর আজ বুধবার তার প্রথম নির্বাচনী এলাকা তাড়াইল পরিদর্শনে আসছেন। সফরকালে তিনি উপজেলা পরিষদ চত্বরে নির্মিত স্বাধীনতা ‘৭১ ভাস্কর্য’ উদ্বোধন করবেন। পরে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ মাঠে রাষ্ট্রপতিকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
রাষ্ট্রপতি আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ বারের ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জেলা বার আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন। ঐদিন সন্ধ্যায় কিশোরগঞ্জ সার্কিট হাউজে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ১১ অক্টোবর বিকাল ৩টায় মিঠামইন উপজেলা সদরে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি ডিগ্রি কলেজে সমাবেশে ভাষণ দেবেন তিনি।
