উপজেলায় পারভেজ ওরফে মজিবুর রহমান (১৮) নামে এক মোটর মেকানিককে জবাই করে হত্যা করা হয়েছে। রাতে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দায় এ ঘটনা ঘটে।
পারভেজ কিশোরগঞ্জের বৈড়াদীর মাইজবাগ এলাকার তারা মিয়ার ছেলে। তিনি সাতগ্রামের জুয়েলের মোটর মেকানিকের দোকানে কাজ করতেন। জুয়েল জানান, তার দোকানে পারভেজ ও সুমন নামে দুই জন কাজ করেন। রাতে তারা দুই জন দোকানে ঘুমান। সোমবার রাতেও তাদের দুই জনকে দোকানে রেখে বাড়িতে চলে যাই। গতকাল দোকানে এসে দেখি তালা বন্ধ। পরে ফোন করে মোবাইল বন্ধ পাই। দোকান খুলে পারভেজের লাশ মাটিতে পড়ে থাকতে দেখি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, একজন আরেক জনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে লাশ ফেলে দোকান তালা মেরে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পারভেজকে কতজন মিলে খুন করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সুমনকে গ্রেফতারে অভিযান চলছে।
