মডেল প্রশ্ন
১। সংক্ষেপে উত্তর দাও : ১ ´ ২০ = ২০
১. গুণক ২৭, গুণফল শূন্য (০) হলে, গুণ্যের মান কত?
২. ক্যালকুলেটর কী?
৩. ভাজক নির্ণয়ের জন্য কোন সূত্র ব্যবহার করা হয়?
৪. দুইটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত?
৫. ১০টি কলমের দাম ৪০ টাকা। এরূপ ১৫টি কলমের দাম কত?
৬. গাণিতিক বাক্যে প্রকাশ কর : ১২০ কে ৪০ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ হয়।
৭. ৭ ´ (১০ + ক) = ৮৪; এখানে ‘ক’ এর মান কত?
৮. ১২ ও ১৫ এর সাধারণ গুণনীয়ক কয়টি?
৯. ১৮ এর তিনটি গুণিতক লেখ।
১০. ২০ টাকার অংশ রুমি ও অংশ সুমি পেল। কে বেশি পেল?
১১. প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট কোনটি?
১২. দুটি ভগ্নাংশের যোগফল । একটি ভগ্নাংশ হলে অপর ভগ্নাংশটি কত?
১৩. গুণ্য ২.৫ এবং গুণক ০.১ হলে গুণফল কত?
১৪. মিতা দৈনিক গড়ে ২.৫ ঘণ্টা লেখাপড়া করে। এপ্রিল মাসে সে কত ঘণ্টা পড়ালেখা করে?
১৫. চারটি সংখ্যার গড় ৩৫। এদের প্রথম তিনটি সংখ্যার গড় ৩০ হলে, চতুর্থ সংখ্যাটি কত?
১৬. কে শতকরায় প্রকাশ কর।
১৭. একটি বৃত্তের ব্যাসার্ধ ও ব্যাসের মধ্যে সম্পর্ক কী?
১৮. ১ হেক্টর = কত বর্গমিটার?
১৯. একটি আয়তক্ষেত্রের বাহুগুলোর সমষ্টি ২৮ সেমি, একটি বাহু ৮ সেমি হলে এর সাথে সমকোণে যুক্ত অপর বাহুর দৈর্ঘ্য কত সেমি?
২০. আন্তর্জাতিক বা ইংরেজি মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?
২.রায়হান সাহেব নতুন বাড়ির জন্য ৩৪৬৫০ টাকা দিয়ে ৪৫টি বাল্ব এবং ৮টি ফ্যান কিনলেন। প্রতিটি ফ্যানের মূল্য ৩১৫০ টাকা।
(ক) রায়হান সাহেব কত টাকার ফ্যান কিনলেন? ২
(খ) রায়হান সাহেবের প্রতিটি বাল্বের ক্রয়মূল্য কত ছিল? ৩
(গ) রায়হান সাহেব যদি বাল্ব না কিনে শুধু ফ্যান কিনতেন, তবে তিনি কয়টি ফ্যান কিনতে পারতেন? ৩
অথবা,একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে জাহিদুল হাসান ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৫০ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালে মূল্য ৫৫ টাকা। তিনি চারটি ১০০০ টাকার নোট দিলেন।
(ক)তিনি কত টাকার চাল কিনলেন? ৩
(খ)তিনি মোট কত টাকা খরচ করলেন? ২
(গ)দোকানদার তাঁকে কত টাকা ফেরত দিলেন? ৩
৩.এক ব্যক্তি ৫৬টি টুপি, ২৮টি পাঞ্জাবি ও ৪২টি লুঙ্গি কোনো অবশিষ্ট না রেখে কয়েকজন গরিব লোকের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান।
(ক) কোন ক্ষুদ্রতম সংখ্যা ২৮ এবং ৪২ দ্বারা নিঃশেষে বিভাজ্য? ৩
(খ) সর্বোচ্চ কতজন গরিব লোকের মধ্যে ঐ দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন? ২
(গ)প্রত্যেকে কয়টি করে টুপি, কয়টি করে পাঞ্জাবি ও কয়টি করে লুঙ্গি পাবে? ৩
অথবা,কোনো স্থানে ১০ জনের বেশি শিক্ষার্থী আছে। একজন শিক্ষক ৪২টি কলা, ৮৪টি বিস্কুট এবং ১০৫টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান।
(ক)১০৫ এর সকল গুণনীয়কগুলো লেখ। ২
(খ)কলা, বিস্কুট ও চকলেটের সংখ্যার লসাগু নির্ণয় কর। ৩
(গ)৪২, ৮৪ ও ১০৫ এর মৌলিক উত্পাদকের সাহায্যে গসাগু নির্ণয় কর। ৩
৪.একজন লোক সোনা মসজিদ থেকে ঢাকা শহরে যাওয়ার জন্য যথাক্রমে অংশ পথ অটো রিক্সায়, অংশ পথ বাসে এবং অবশিষ্ট ২৮৫ কিমি পথ ট্রেনে অতিক্রম করলেন।
(ক)লোকটি কত অংশ পথ ট্রেনে অতিক্রম করলেন? ৪
(খ)লোকটি মোট কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন? ৪
অথবা, আজাদ দিনের অংশ সময় স্কুলে পড়াশোনা করে, অংশ
সময় খেলাধুলা করে, অংশ সময় বাড়িতে পড়াশোনা করে এবং বাকি
সময় বিশ্রাম ও অন্যান্য কাজে ব্যয় করে।
(ক)আজাদ দিনের কত অংশ সময় পড়াশোনা করে? ২
(খ)পড়াশোনা ও খেলাধুলায় দিনের কত অংশ সময় ব্যয় করে? ২
(গ)বিশ্রাম ও অন্যান্য কাজে পড়াশোনা থেকে কত অংশ সময় কম ব্যয় করে? ৪
৫.৭টি টেনিস বলের মোট মুল্য ৪০৬ টাকা। প্রথম ৩টি বলের গড় মূল্য ৫৮ টাকা এবং শেষের ৩টি বলের গড় মূল্য ৫৫ টাকা।
(ক)বলগুলোর গড় মূল্য কত? ২
(খ) ৪র্থ বলটির মূল্য কত? ৩
(গ) প্রথম ৩টি বলের মোট মূল্য এবং শেষের ৩টি বলের মোট মূল্যের পার্থক্য ১০টি কলমের গড় মূল্য হলে, ঐ ১০ টি কলমের মোট মূল্য কত? ৩
অথবা,দোলন পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় বাংলা ৮২, ইংরেজিতে ৭৫, গণিতে ৯২, সমাজে ৭৮, বিজ্ঞানে ৯৩ ও ধর্মে নম্বর পেয়েছে।
(ক) দোলনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাপ্ত নম্বর কত এবং সে বিষয়গুলোর নাম কী কী? ২
(খ)দোলন গণিত, বিজ্ঞান ও ধর্মে মোট কত নম্বর এবং গড়ে কত নম্বর পেয়েছে? ২
(গ)দোলন সবগুলো বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে? ৪
৬.৭ প্যাকেট দুধের প্রত্যেকটিতে ০.০৬ লিটার দুধ আছে।
(ক)৭টি প্যাকেটে মোট দুধের পরিমাণ গাণিতিক বাক্যের মাধ্যমে দেখাও। ২
(খ) মোট দুধের পরিমাণ নির্ণয় কর। ৩
(গ) প্রতি প্যাকেটে দুধের পরিমাণ দ্বিগুণ হলে মোট দুধের পরিমাণ কত? ৩
অথবা,একটি গাড়ি ঘণ্টায় ৪৬ কিলোমিটার যায়। অন্য একটি গাড়ি ঘণ্টায় ৪৫ কিলোমিটার যায়। দুইটি গাড়িই ২০৭ কিলোমিটার পর্যন্ত যায়।
(ক)১ম গাড়ির গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে? ২
(খ)কত সময় ব্যবধানে গাড়ি দুইটি গন্তব্যে পৌঁছাবে? ৩
(গ) গাড়ি দুইটি ২.৫ ঘণ্টায় মোট কত কিলোমিটার যাবে? ৩
৭.একজন বিক্রেতা ক্রয়মূল্যের চেয়ে ১২% কমে ৭০৪০ টাকায় একটি টেবিল বিক্রয় করল।
(ক)১২% কমে বিক্রয়মূল্য কত? ২
(খ)টেবিলটির ক্রয়মূল্য কত ছিল? ৩
(গ)টেবিলটির মূল্য দিয়ে ৪টি চেয়ার কেনা হলো যেগুলোর প্রত্যেকটির বিক্রয়মূল্য ২২১৫ টাকা চেয়ার প্রতি লাভ কত? ৩
অথবা,মনির সাহেবের মাসিক আয় ৪০০০০ টাকা, মাসিক ব্যয় ৩০০০০ টাকা এবং অবশিষ্ট টাকা সঞ্চয় করেন।
(ক)মনির সাহেবের মাসিক সঞ্চয় কত টাকা? ২
(খ)তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত অংশ? ২
(গ)তিনি তার মাসিক সঞ্চয়কৃত টাকা ৯% মুনাফার বিনিয়োগ করলে ৫ বছরে কত টাকা মুনাফা পাবেন? ৪
মডেলের পরবর্তী অংশ আগামী শনিবার
