ক্যাপশন নিউজ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:২৩

জগন্নাথপুর (সুনামগঞ্জ) :জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহিরাগতদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার জগন্নাথপুর পৌর পয়েন্টে সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে এম শামীম আহমদের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌর কাউন্সিলর আবাব মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার, মুজিবুর রহমান মুজিব, কুতুব উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, জাপা নেতা আব্দুল মনাফ, প্রধান শিক্ষক রূপক কান্তি দে, রমেন্দ্র কুমার গোপ, প্রমুখ। জগন্নাথপুর উপজেলার স্থায়ী বাসিন্দা নয় এমন বহিরাগত প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়               —ইত্তেফাক