শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকা থেকে ৯ বখাটেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত সোমবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বাল্লাগেইট নামক স্থানে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা যায়, ওই অভিযানে বহুলা গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে সাইদুর রহমান, মৃত শিশু মিয়ার ছেলে গনি সরকার, মৃত দরছ আলীর ছেলে কাজল মিয়া, কাজল মিয়ার ছেলে রুবেল মিয়া, মৃত করম আলীর ছেলে মিজান মিয়া, জাবেদ আলীর ছেলে নুরুজ্জামান, মৃত কাজল মিয়ার ছেলে ঈমান আলী, আম্বর আলীর ছেলে আব্দুল হাই ও ফারুক মিয়ার ছেলে মহিবুর রহমান নামে ৯ বখাটে যুবককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় আটককৃতরা দুর্গাপূজা চলাকালে অশোভন আচরণসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশের সাথেও অভদ্র আচরণ করে। এ কারণেই তাদের আটক করা হয়।
