আইএসপিআরের নতুন পরিচালক লে. কর্নেল জায়েদ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০০:৩৮

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল মো. আবদুল্লা ইবনে জায়েদ। গতকাল মঙ্গলবার জনপশাসন মন্ত্রণালয় আইএসপিআরের পরিচালক নিয়োগ দেওয়ার জন্য তার চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাস্ত করা করেছে।

বর্তমান পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আলমগীর কবিরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালন্সে সেন্টার অব দ্য হায়ার স্ট্যাডিজ অ্যান্ড রিসার্চের রিসার্চ সাপোর্ট সেকশনের অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ দিয়ে তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।