সিদ্ধিরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চার দিন চিকিত্সাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে স্কুলছাত্র নাঈম (১৪)। বুধবার বিকালে নাঈমের লাশ হাসপাতাল থেকে সিদ্ধিরগঞ্জে নিয়ে আসে নিহতের পরিবার।
জানা যায়, গত ৫ অক্টোবর রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় জনৈক মনির মিয়ার মালিকানাধীন ছয় তলা ভবন ঘেঁষে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঐ ভবনের ভাড়াটিয়া নাছির উদ্দিনের ছেলে নাঈম গুরুতর জখম হয়। পরে স্বজনেরা নাঈমকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
