তিতাস গ্যাস কর্তৃপক্ষ গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার শ্রীপুর, কোন্ডা, নতুন নগর, জিরানী ও টেংগুরী কলেজ রোড এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালায়। এসময় বিভিন্ন বাসাবাড়ির প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত্ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অভিযানে তিতাসের প্রায় ৮০ সদস্যের একটি শ্রমিক দল অংশ নেয়।
