বরিশালে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:২৮

বরিশাল মেট্রোপলিটন এলাকার অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ ও র্যাবের যৌথ অভিযান গতকাল বৃহস্পতিবার নগরীর রূপাতলী বাসটার্মিনাল এলাকায় পরিচালিত হয়। নগরীর প্রবেশদ্বারে বিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম ও র্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর খান সজিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে অবৈধ যানবাহন আটক এবং মামলা দায়ের করা হয়। অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫৫টি মামলা দেওয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের এসি (দক্ষিণ) মাসুদ রানা, এসি (উত্তর) একেএম ফায়েজুর রহমান, টি আই আ. রহিম, সার্জেন্ট হাসানসহ র্যাব-৮ এর সদস্যরা।