ডোমারে ১১০তম বউ মেলা

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:২৯

শারদীয় দুর্গোত্সবের বিজয়া দশমীর পরের দিন নিমোজখানা হাট দুর্গামণ্ডপ মাঠে বউ মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় গৃহবধূ, শাশুড়ি ও মেয়েরা ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সি নারীরা এ মেলায় আসেন। স্থানীয় কতিপয় ব্যক্তি মহিলাদের বিনোদনের জন্য ১৯০৯ সালে প্রথম এ মেলার আয়োজন করে। যা ‘বউ মেলা’ নামে পরিচিত। এ বছর মেলার ১১০ বছর পূর্ণ হলো। এ বউ মেলায় শুধুমাত্র নারীরাই এসে কেনাকাটা ও আনন্দ উপভোগ করে। এখানে কোনো পুরুষ মানুষ আসার নিয়ম নেই। শারদীয় দুর্গোত্সবের বিজয়া দশমীর পরের দিন বিকাল হতে মধ্যরাত পর্যন্ত ডোমার উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে কয়েক হাজার নারী। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে একে অপরকে মেলায় মিষ্টিমণ্ডাসহ বিভিন্ন উপহার বিনিময় করেন। যা শত বছর থেকে চলে আসছে। মেলাটি দেখার জন্য হিন্দু ধর্মাবলম্বী নারী ছাড়াও অন্য ধর্মের নারীদেরও উত্সুক উপস্থিতি লক্ষ্য করা যায়।