কলমাকান্দায় বর ও কনের মায়ের জরিমানা

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:৩১

কলমাকান্দা উপজেলা খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এক কিশোরীর বিবাহর আয়োজন করেছিল পরিবার। খবর পেয়ে উপজেলা প্রশাসন বাল্যবিবাহর হাত থেকে কিশোরীকে রক্ষা করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ কিশোরীর মাকে ১০ হাজার টাকা ও বর রুহুল আমীনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।