বাঘায় ৫০০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলাইপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আকাইল্যা পার্শ্ববর্তী চারঘাট উপজেলা বড়বড়িয়া এবং আরিফুল হক ওরফে নাজমুল ভারতের জলঙ্গি থানা এলাকার বাসিন্দা।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ভারতীয় নাগরিকের বাংলাদেশে অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
