চট্টগ্রাম অফিস
কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ৯০ দিনের মধ্যে সম্মেলন করার আগে দলের তৃণমূল পর্যায়ের সব কমিটি ভেঙে দেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রধান আবু সুফিয়ান। তিনি বলেন, আজ শুক্রবার নতুন কমিটির প্রথম সভা হবে। এরপর আগামীকাল শনিবার ঢাকায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জেয়ারতের মধ্য দিয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিদায়ি কমিটির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, নতুন কমিটির যুগ্ম-আহ্বায়ক আলী আব্বাস, সদস্যসচিব মোস্তাক আহমেদ খান, সিনিয়র সদস্য এস এম মামুন মিয়াসহ আহ্বায়ক কমিটির অধিকাংশ নেতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ অক্টোবর আবু সুফিয়ানকে আহ্বায়ক করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৬৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।
