মানসিক স্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে দেশে আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। কোনো দেশের জনগোষ্ঠী কতটা সক্রিয় ও উত্পাদনশীল তা নির্ভর করে সেই দেশের মানুষের শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক অবস্থার সুষ্ঠু সমন্বয়ের ওপর। গতকাল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সিরডাপ মিলনায়তনে ‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এই সেমিনারের আয়োজন করে।
