সম্রাট আপাতত হাসপাতালেই থাকছেন

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২২:৩৩

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে মেডিক্যাল বোর্ডের চিকিত্সকরা তাকে আপাতত হাসপাতালে থেকে চিকিত্সা গ্রহণের পরামর্শ দিয়েছেন। বোর্ডের পরামর্শ অনুযায়ী শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে প্রয়োজনীয় ওষুধপত্র সেবন করছেন তিনি। ফলে এ মুহূর্তে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছে না।

গতকাল বৃহস্পতিবার  এ তথ্য জানিয়েছেন জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজাল হোসেন। তিনি জানান, সম্রাটের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে চিকিত্সা চলছে। আর কদিন সম্র্রাটকে হাসপাতালে চিকিত্সা গ্রহণ করতে হবে—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. আফজাল হোসেন বলেন, সুনির্দিষ্ট করে কবেনাগাদ তাকে রিলিজ দেওয়া হবে সে সম্পর্কে বলা সম্ভব নয়। তিনি সুস্থ হয়ে উঠলে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে তা গণমাধ্যমকে অবহিত করা হবে বলে তিনি মন্তব্য করেন।